শিরোনাম
◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। দেশের শীর্ষ আইনজ্ঞরা এমন মত দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। 

শফিকুল আলম বলেন, অন্য অনেক দেশ না পাঠালেও বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ। 

প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক চাঙা। তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটলেও অপরাধীদের আটক করা হয়েছে। 

প্রেস সচিব বলেন, নির্বাচনে সকল দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।

 

  • সর্বশেষ