শিরোনাম
◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিতে খসড়া প্রস্তুত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই-যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আইন উপদেষ্টা।

ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, জুলাই-যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল।

অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (গণ-অভ্যুত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল। এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।

 

  • সর্বশেষ