শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপের ওপর গুরুত্বারোপ

বাসস: ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ আজ উদ্বেগ প্রকাশ করেছে। একইসাথে জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া এবং জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’ 

  • সর্বশেষ