শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে‌ছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব বিরোধ সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত। একইসঙ্গে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটককৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

 

  • সর্বশেষ