শিরোনাম
◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লিওনেল মেসির সঙ্গে 'প্রতারণা করেছে আর্জেন্টিনা' ◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা ◈ জুলাই সনদে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসা উচিত: রিজভী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ ◈ সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ চার স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার সতর্কবার্তা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১০:৩২ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত আইজিপি রুহুল আমিনকে বিদায় সংবর্ধনা

সুজন কৈরী: [২] এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনের চাকরি থেকে অবসর উপলক্ষে বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

[৩] আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোন না কোন চ্যালেঞ্জ পুলিশকে মোকাবেলা করতে হয়। 

[৪] এস এম রুহুল আমিন একজন সফল কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। আইজিপি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

[৫] অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

[৬] সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল আমিন সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

[৭] অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৮] এস এম রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন।

[৯] রুহুল আমিন সুদীর্ঘ সাড়ে ৩৩ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে বুধবার অবসরে গিয়েছেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়