শিরোনাম
◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:৫১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১১:৫১ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

টরন্টোয় আবাকান ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

টরন্টোয় আবাকান ফ্যামিলি নাইট

সালেহ্ বিপ্লব: কানাডায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সংগঠন “এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস্ ইন কানাডার (আবাকান) বার্ষিক আয়োজন ‘আবাকান ফ্যামিলি নাইট ২০২৩” গত শনিবার টরন্টোর কেনেডি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন স্কারবোরো সাউথ-ওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি এবং অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের অফিসিয়াল অপজিশন ডেপুটি লিডার ডলি বেগম। আবাকানের সভাপতি ড. শরীফ আসাদুজামান মিলুর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরীর (জুঁই) পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ব্যারিস্টার রিজুয়ান রহমান এবং এএফসি হালাল মিট কোম্পানীর সিইও কৃষিবিদ ইকবাল হোসেন। অতিথি ছিলেন তরুন ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মাহবুব রেজা, সাবেক সভাপতি ড. আব্দুল আউয়াল, ড. মোহাম্মদ আলি ও গোলাম মোস্তফা।

জাঁকজমকপূর্ণ এই আয়োজনে কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সামসুল কবির ও কামাল মোস্তফা হিমু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক ফায়েজুল করিম, মোহাম্মদ আবুল বাশার, ড. শামসুন নাহার খানম (শিরীন) ও গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে আবাকান কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নতুন কমিটিতে রযেছেন যথাক্রমে সভাপতি ড. শরীফ মোহাম্মদ আসাদুজ্জামান মিলু, সহ-সভাপতি ড. প্রশান্ত সরদার, সাধারণ সম্পাদক হাশমত আরা চোধুরী (জুঁই), সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া মোহাম্মদ মঈন উদ্দিন (জুয়েল), কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, প্রকাশনা এবং যোগাযোগ সম্পাদক ড. মো. জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক সোমা চৌধুরী, সদস্য মো. আজিজুর রহমান রিপন, জাহানারা খানম (চিনু), শাহেদা আজামী (আরজু) এবং কাজী জাকির আহসান।

কৃষিবিদ এবং তাদের স্ত্রী-সন্তানদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক সোমা চৌধুরী ও শুভ্রা সাহা। এতে দলীয় ও এককভাবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় লোকজ গান, গম্ভীরা, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।একক সংগীত পরিবেশন করেন সুমন সাইয়েদ, হাশমত আরা চৌধুরী (জুঁই), মিঠু, সোমা চৌধুরী, দেবাশীষ চৌধুরী ও শুভাশীষ চৌধুরী।

আবৃত্তি করেন জাহানারা খানম (চিনু), কবি মেহরাব রহমান ও মোসাদ্দেক হোসেন। কানাডায় আঙ্গিনায় ও টবে বাংলাদেশী শাক-সব্জি চাষের উপর অনুপ্রেরণামূলক  গম্ভীরা পরিবেশন করেন সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তাফিজুর রহমান পারভেজ ও নজরুল ইসলাম কাকুল। 

মোখলেছ সরকার তার টিমের সদস্য ফরিদ, জুয়েল, শফিক, সীমা, বিকাশ ও রাখি জনপ্রিয় গান টিকাটুলির মোড়ের সাথে নাচ ও অভিনয় করেন। অন্যান্য লোকজ গানের সাথে নৃত্যে অংশগ্রহণ করেন সোমা, শুভ্রা, মুনিরা, আজমেরী, শফিক, সীমা, বিকাশ, রাখি, হাসিব ও ফারজানা সোনিয়া।
মিউজিকে জাহিদ হোসেন, তবলায় রাজিব, সাউন্ড সিস্টেমে জিয়াউল ভুঁইয়া (রিংকু) এবং যন্ত্রসংগীতে অখিল রায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনবদ্য করে তুলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়