শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে আওয়ামী লীগের অনুষ্ঠানে জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ করালেন হ্যারি কে টমাস

নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানি, বিএনপি সরকারের মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। অনুষ্ঠানে তিনি একদিকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন, অন্যদিকে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে আটক ও মানবাধিকার সুরক্ষা দুর্বল করার অভিযোগ তুলে ধরেছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের বিরোধ ভুলে দেশের ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

গত ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে টমাস বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘আমার নাম হ্যারি এবং আমি বাংলাদেশকে ভালোবাসি।’ বাংলাদেশের মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি ‘আমরা করব জয়’ গানটির প্রসঙ্গ তোলেন। তার ভাষায়, গানটি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের ‘উই শ্যাল ওভারকাম’ গান থেকে অনুপ্রাণিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের গির্জা ও আন্দোলনের মিছিল থেকে গানটি বাংলাদেশের রাজপথে পৌঁছেছে। গানটি এখনো দুই দেশের মানুষেরই।

বাংলাদেশের মানুষের উদারতা ও আন্তরিকতার দুটি স্মৃতিও তুলে ধরেন সাবেক এই রাষ্ট্রদূত। তিনি বলেন, ২০০৪ সালে তার বাবা ক্যানসারে আক্রান্ত হলে মায়ের সঙ্গে কুইন্সে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসকদের একটি সম্মেলনে গিয়েছিলেন। সেখানে উপস্থিত চিকিৎসকেরা সবাই দাঁড়িয়ে তার বাবার জন্য প্রার্থনা করেছিলেন। ঘটনাটি তিনি কখনো ভুলবেন না।

২০০৫ সালে সেন্ট্রাল পার্ক সাউথ দিয়ে হাঁটার সময় তার গায়ে ছিল ‘আমেরিকা উইক ইন খুলনা’ লেখা পোলো শার্ট। সেটি দেখে একের পর এক ট্যাক্সিচালক তাকে চিনতে পেরে হাসিমুখে অভিবাদন জানান। নিউইয়র্কের দুই ভিন্ন জায়গায় চিকিৎসক ও ট্যাক্সিচালকদের কাছ থেকে পাওয়া একই ধরনের আন্তরিকতার কথা স্মরণ করেন তিনি।

Advertisement

ভোটের মাধ্যমে গণতন্ত্র বেছে নিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার কারণেই দেশটির ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান টমাস। তার মতে, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া যায় না; জনগণকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি এমন শক্তিশালী বিরোধী দলও দরকার, যারা সরকারের কর্মকাণ্ডের প্রশ্ন তুলবে, জবাবদিহি নিশ্চিত করবে এবং ভোটারদের সামনে বাস্তব বিকল্প তুলে ধরবে।

প্রধানমন্ত্রী যেন সফলভাবে বাংলাদেশ পরিচালনা করতে পারেন এবং দেশে একটি শক্তিশালী বিরোধী দল গড়ে ওঠে—এ জন্য থ্যাংকসগিভিং সামনে রেখে প্রার্থনার আহ্বান জানান তিনি। তার ভাষায়, চিকিৎসক ও ট্যাক্সিচালকেরা বাংলাদেশের জন্য যেভাবে একসঙ্গে দাঁড়িয়েছিলেন, দেশের গণতন্ত্রের জন্যও সবার একসঙ্গে কাজ করা উচিত।

২০২৪ সালের হত্যাকাণ্ডের স্মরণ

বাংলাদেশ গত দুই বছরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যা অনেক দেশ ২০ বছরেও দেখে না বলে মন্তব্য করেন হ্যারি কে টমাস। তিনি বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের সংঘর্ষে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান।

তবে সহিংসতার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। টমাসের ভাষ্য অনুযায়ী, ওই সময় ৪৪ পুলিশ সদস্য নিহত হন। তাদের অনেককে পুলিশ স্টেশনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ দিতে হয়। এ ছাড়া অন্য নিরাপত্তা বাহিনীর আট সদস্যও নিহত হন। তাঁদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষের নাম রয়েছে।’

২০২৪ সালের আন্দোলনে নিহত আবু সাঈদের প্রসঙ্গ তুলে ধরে টমাস বলেন, রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করা হয়। নারায়ণগঞ্জে ছয় বছরের একটি মেয়ে নিজের বাড়ির ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় নিহত হয়।

তার ভাষায়, ‘তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। আজ আমরা আর যা-ই বলি, সবার আগে এ কথাটিই বলা উচিত।’

বিএনপির বিজয় ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি

২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় উল্লেখ করে টমাস বলেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি পাওয়া উচিত।

রাজনৈতিক বিরোধ ও দীর্ঘদিনের ক্ষোভের বিপদ বোঝাতে শেক্‌সপিয়রের প্রসঙ্গ টানেন তিনি। একই সঙ্গে কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতার কথা উল্লেখ করেন। তার ব্যাখ্যায়, বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সময় নৌকার যাত্রীদের নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে নৌকা ডুবিয়ে না দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন কবি।

বিএনপি-আওয়ামী লীগের বিরোধ ছাড়িয়ে বিভাজন

বাংলাদেশের মানুষ এখনো বিভক্ত বলে মন্তব্য করেন টমাস। তার মতে, এই বিভাজন শুধু বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে কিংবা সরকার ও সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর মধ্যে সীমাবদ্ধ নয়। এর বাইরেও প্রতিষ্ঠিত আমলাতন্ত্রের সঙ্গে নিজেদের সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ খুঁজতে থাকা তরুণ প্রজন্মের একটি গভীর ব্যবধান রয়েছে। ২০২৪ সালে এই তরুণেরাই রাজপথে নেমেছিলেন।

তিনি বলেন, ক্ষমতাসীন দল ও নিষিদ্ধ বিরোধী দল এখনো কয়েক দশকের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক বিরোধ এবং পরস্পরবিরোধী জোটের মধ্যে আটকে আছে। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি একটি ইতিবাচক উদ্যোগ হলেও আলোচনায় অভিন্ন ভবিষ্যতের পরিবর্তে পুরোনো শত্রুতার প্রসঙ্গই গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে হ্যারি কে টমাস হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, সংস্থাটির মতে, বিএনপি সরকার ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত ব্যক্তিদের নির্বিচারে আটক করেছে এবং মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা দুর্বল করেছে’। এর মধ্য দিয়ে রাজনৈতিক দমন-পীড়নের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেও সংস্থাটির উদ্ধৃতি দেন তিনি।

টমাস বলেন, ২০২৪ সালে নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রমাণ ও ন্যায়সংগত বিচারের ভিত্তিতে হওয়া উচিত। অভিযোগ ছাড়াই কাউকে আটক রাখার মাধ্যমে বিচার করা উচিত নয়।

অর্থনীতিতে চাপ, বাড়ছে দারিদ্র্য

নতুন সরকার যে অর্থনীতি পেয়েছে, তা সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বব্যাংকের পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, চলতি বছর ও আগামী বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতি প্রায় ৮ দশমিক ৫ শতাংশে আটকে রয়েছে, অথচ মজুরি সেই অনুপাতে বাড়েনি।

তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর নতুন করে প্রায় ২১ লাখ বাংলাদেশি দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। ব্যাংক খাতও চাপের মধ্যে রয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কর রাজস্বের পরিমাণ মাত্র ৮ থেকে ৯ শতাংশ, যা বিশ্বের অন্যতম নিম্ন হার।

মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির ব্যয় বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো প্রবাসী আয় এখনো স্থিতিশীল রয়েছে।

এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানো ‘ধার করা সময়’

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের নির্ধারিত তারিখ ছিল ২৪ নভেম্বর। নতুন সরকার তিন বছর সময় বাড়ানোর আবেদন না করলে ওই দিনই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ঘটত। টমাস বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হলেও এর ফলে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর সময় গণনা শুরু হয়। এমন এক সময়ে এই পরিবর্তন আসছে, যখন পোশাক খাত নতুন চাপের মুখে রয়েছে।

তিনি জানান, গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের প্রস্তুতির সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জি-৭৭-এর সমর্থনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সময় বাড়ানোর বিষয়টিকে ঢাকার জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করলেও টমাস বলেন, এটি উপহার নয়, বরং ধার করা সময়।

তিনি বলেন, বিশেষ বিবেচনায় এই সময় বাড়ানো হয়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ সংস্কারের প্রত্যাশা যুক্ত রয়েছে এবং অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে।

যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণের ক্ষেত্রে এখন মূল প্রশ্ন হওয়া উচিত, কীভাবে এই অতিরিক্ত তিন বছরকে বাংলাদেশের জন্য মসৃণ ও স্থায়ী উত্তরণের সুযোগে পরিণত করতে সহায়তা করা যায়।

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির আহ্বান

বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতের ৪০ লাখ শ্রমিক খাদ্য, বাড়িভাড়া ও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি চান বলে উল্লেখ করেন টমাস। শ্রমিক ও মালিকদের মধ্যকার ব্যবধান কিছুটা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

তার মতে, কাঁদানে গ্যাস ব্যবহার না করে আলোচনার মাধ্যমে ন্যায্য সমাধানে পৌঁছানো গেলে ক্রেতা ও শ্রমিক—উভয়ের কাছেই প্রমাণ হবে যে নতুন বাংলাদেশ তার সমৃদ্ধি সৃষ্টিকারী মানুষের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ও ডিএফসির অর্থায়ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে টমাস বলেন, গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হয়েছে। এর আওতায় অধিকাংশ বাংলাদেশি পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও তন্তু দিয়ে তৈরি পোশাক শূন্য শুল্কে দেশটির বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। এর ফলে বাংলাদেশের সমৃদ্ধির সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষকদেরও স্বার্থ যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জন্য আরেকটি ইতিবাচক অগ্রগতি হিসেবে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর অর্থায়নের যোগ্যতা ফিরে পাওয়ার বিষয়টি উল্লেখ করেন টমাস। তিনি বলেন, গত সপ্তাহে ডিএফসি ঘোষণা করেছে, বাংলাদেশে এখন তাদের অর্থায়নে প্রকল্প নেওয়া যাবে।

শ্রম অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কয়েক বছর ধরে বাংলাদেশ এ সুবিধার বাইরে ছিল। নতুন সরকারের শ্রম সংস্কারের উদ্যোগের ফলে সেই বাধা দূর হয়েছে। ডিএফসির আধুনিকায়নের পর বাংলাদেশই প্রথম দেশ, যারা পুনরায় অর্থায়নের যোগ্যতা ফিরে পেল।

টমাস স্পষ্ট করে বলেন, এটি কোনো সহায়তা বা অনুদান নয়; বরং জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের পুঁজির মাধ্যমে বিনিয়োগ। এলডিসি উত্তরণের জন্য পাওয়া অতিরিক্ত তিন বছর কাজে লাগাতে বাংলাদেশের এ ধরনের অর্থায়ন প্রয়োজন হবে।

জ্বালানি সংকট ও পারমাণবিক সহযোগিতা

বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন জ্বালানি খাতে বলে মন্তব্য করেন টমাস। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। তখন হাসপাতাল ও ফার্মেসির মতো জরুরি সেবা ছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিদ্যুৎ ব্যবহারে কাটছাঁট করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রের অভাব নেই; সংকট হলো সেগুলো চালানোর মতো পর্যাপ্ত গ্যাস নেই।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটন ও ঢাকা বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি অ-বাধ্যতামূলক সমঝোতা স্মারক সই করেছে বলে জানান তিনি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ছোট আকারের মডুলার পারমাণবিক চুল্লি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

টমাসের মতে, বাণিজ্য চুক্তির কিছু শর্তের সঙ্গে মিলিয়ে এই উদ্যোগ বাংলাদেশকে পরবর্তী পারমাণবিক কর্মসূচির জন্য রাশিয়ার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিবেচনার সুযোগ দিচ্ছে। তবে এ বিকল্প বাস্তবায়ন কতটা সম্ভব হবে, তা নির্ভর করবে অর্থায়নের ওপর। এ ক্ষেত্রে ডিএফসির অর্থায়নের যোগ্যতা ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ হতে পারে।

রোহিঙ্গা সহায়তা বন্ধ করেনি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে—ঢাকা ও ওয়াশিংটন, দুই জায়গাতেই এমন কথা শোনা যায় উল্লেখ করে টমাস বলেন, এই ধারণা সঠিক নয়।

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে এই সংকটে বিদেশি দাতাদের মোট অর্থায়নের অর্ধেকের বেশি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ২০২৫ সালে দেশটির অর্থায়ন ২৮ শতাংশ কমে যায়। ২০২৪ সালে ২৩ কোটি ৩৪ লাখ ডলার সহায়তা দেওয়া হলেও পরের বছর তা কমে ১৬ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়ায়।

অর্থায়ন কমার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দাতাদের মধ্যে সহায়তা দেওয়ার ক্লান্তি তৈরি হয়েছে। তবে ২০২৫ সালে এক দিনের জন্যও রোহিঙ্গাদের রেশন বন্ধ করা হয়নি।

বিদেশি সহায়তা পর্যালোচনার সময় শরণার্থী শিবিরে কয়েকটি স্বাস্থ্যসেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও জরুরি তহবিল ও অন্য দাতাদের সহায়তায় সেগুলো চালু রাখা সম্ভব হয়। বছরের শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের অর্থায়নও আবার শুরু হয়।

চলতি বছরের এপ্রিলে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রয়োজনের ভিত্তিতে সহায়তা দেওয়ার নতুন পদ্ধতি চালু করলে যুক্তরাষ্ট্র সবার শেষে তাতে সম্মতি দেয়। কারণ, পরিবর্তনের আগে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে চেয়েছিল দেশটি।

টমাস জানান, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র নতুন একটি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে সহায়তা দিয়েছে। জাতিসংঘের অর্থায়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ বছর বাংলাদেশে পরিচালিত একটি যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে। যুক্তরাষ্ট্রের ‘হিউম্যানিটারিয়ান রিসেট’ চুক্তির আওতায় জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) তহবিলটি পরিচালনা করছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা শুধু রোহিঙ্গাদের জন্য নয়। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রমেও প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে দেশটি। স্বাস্থ্য খাত সব সময়ই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় সহায়তা কর্মসূচি ছিল এবং এখনো রয়েছে। কিছু কর্মসূচি বন্ধ হলেও বড় অঙ্কের সহায়তার প্রতিশ্রুতিগুলো বহাল আছে।

তার মতে, বড় সমস্যা হলো মানুষের মধ্যে তৈরি হওয়া ধারণা। অনেক বাংলাদেশি মনে করেন, যুক্তরাষ্ট্র সহায়তা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে অথবা শুধু রোহিঙ্গাদের জন্য অর্থ দেয়। এ দুটি ধারণাই সঠিক নয়। বাস্তব তথ্য ও মানুষের ধারণার মধ্যকার ব্যবধান দূর করাও সামনে যুক্তরাষ্ট্রের কাজের অংশ।

ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে টমাস বলেন, ঢাকার নীতিনির্ধারকেরা এখন ‘স্ট্র্যাটেজিক প্র্যাগম্যাটিজম’ বা কৌশলগত বাস্তববাদ এবং ‘মাল্টি-ভেক্টর ডিপ্লোম্যাসি’ বা বহুমুখী কূটনীতির কথা বলছেন।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে দেখে। অন্যদিকে চীন ও ভারতকে মনে করে আমদানির গুরুত্বপূর্ণ উৎস। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও জানিয়েছেন, সরকার ‘পক্ষে-বিপক্ষে’ ধরনের বয়ান থেকে সরে এসে কৌশলগত ভারসাম্যের দিকে এগোচ্ছে।

টমাস বলেন, বাংলাদেশের বিশ্লেষকেরা সতর্ক করেছেন, রোহিঙ্গা সংকট, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল বাংলাদেশকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র করে তুলতে পারে। তাদের মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও মেরামত করা প্রয়োজন।

তার মতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে—এমন নয়। বরং দেশটি সিদ্ধান্ত নিয়েছে, কোনো একক অংশীদারের ওপর নির্ভর করা যাবে না; সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সরে যায়নি। এখন তাদের দায়িত্ব হলো, বাংলাদেশের মানুষকে বিষয়টি জানানো এবং এমন অংশীদার হয়ে ওঠা, যাদের ওপর বাংলাদেশ সবচেয়ে বেশি আস্থা রাখতে পারে।

শূন্য-সমষ্টির রাজনীতি বন্ধের আহ্বান

বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধের অবসান চেয়ে টমাস বলেন, শূন্য-সমষ্টির রাজনীতি বন্ধ করতে হবে। বিএনপি যা করে, সবই খারাপ—অথবা আওয়ামী লীগ যা করেছে, সবই ভয়াবহ—এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।

সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে ‘আমরা করব জয়’ ও ‘উই শ্যাল ওভারকাম’ উচ্চারণ করে ধন্যবাদ জানান সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

মূল বক্তব্যটি হচ্ছে-“Good morning

Amar naam Harry ebong ami Bangladesh-ke bhalobashi

Before I speak about policy, let me speak from the heart. I love the people of Bangladesh. One reason I take such pride in that bond is a song. When Bangladeshis sing “Amra Korbo Joy,” they are singing “We Shall Overcome.” That song grew out of the American civil rights movement as a song of resistance and hope. It traveled from churches and marches in the American South to the streets of Bangladesh, and it still belongs to both nations.

Two memories stay with me. In 2004, while my father was fighting cancer, I went with my mom to a Bangladeshi-American medical conference event in Queens. The doctors present rose, all of them, and prayed for him. I will never forget it. In 2005, I was walking along Central Park South in my “America Week in Khulna” polo shirt. Taxi driver after taxi driver noticed it and greeted me with smiles and warmth. Doctors and taxi drivers, in different parts of New York, showed the same generosity.

That is why I care so much about what Bangladeshis decided at the ballot box. Multiparty democracy is not something outsiders can give a country. A people has to choose it, and in February the people of Bangladesh did. Democracy needs a government with a mandate to lead. It also needs an opposition strong enough to question it, hold it to account, and offer voters a real alternative.

So I have a request. Those doctors and taxi drivers stood together for Bangladesh. As Thanksgiving approaches, let us also pray for the Prime Minister’s success in leading Bangladesh, and for a robust opposition. Both are part of the democracy Bangladeshis chose, and we want the country to succeed.

Bangladesh has been through more in two years than most countries go through in twenty. A student-led uprising ended Sheikh Hasina’s long rule in 2024.

The UN Human Rights Office estimates that as many as 1,400 people were killed in the summer of 2024, many shot by security forces. The violence also turned on those in uniform. Forty-four police officers were killed, many of them by mobs that stormed and burned police stations, and so were eight members of other security forces. They, too, belong in our remembrance. Madness! Behind every number is a name.

Abu Sayed, a student in Rangpur, stood before the police with his arms spread wide and was shot. In Narayanganj, a six-year-old girl was killed as she watched the clashes from her rooftop. Their lives paid for the democracy Bangladesh has today, and whatever else we say today, we should say that first.

An interim government followed. In February, Bangladeshis voted, and the BNP under Tarique Rahman, back after 17 years in exile, won a two-thirds majority. Whatever one thinks of the outcome, a peaceful transfer of power through the ballot box in Bangladesh deserves recognition.

A repeated Shakespeare theme is the danger of grievances and grudges. In “Kandari Hushiyar” ("Helmsman, Beware”) Kazi Nasrul Islam "warned that a helmsman crossing dangerous waters at night not to let quarrels among the passengers sink the boat."

Bangladeshis remain divided. The divide is not only between the BNP and the Awami League, whose activities are now banned, or between the government and Jamaat-e-Islami, which leads the opposition in parliament. There is a deeper divide between an entrenched bureaucracy and a young generation that wants the chance to realize its potential. That generation filled the streets in 2024.

Unfortunately, the ruling party and the banned opposition remain trapped in decades-old rivalries, political feuds, and competing alliances. Just this week, the Prime Minister invited the opposition leader to tea. That was an interesting gesture. But the conversation was about the old enemy, not the shared future.

Let me turn to the present day. According to Human Rights Watch, the BNP “has arbitrarily detained perceived opponents and rolled back human rights safeguards,” continuing “the cycle of political repression." Justice for those killed in 2024 must come through evidence and fair trials per Bangladesh's Constitution not through holding people without charge.

The economy the new government inherited is in trouble. The World Bank projects growth of 3.4 percent this year and next. Inflation is stuck near 8.5 percent, and wages haven’t kept up. About 2.1 million more Bangladeshis fell into poverty this year. The banking sector is under strain, and tax revenue is only about 8 to 9 percent of GDP, one of the lowest ratios globally. Conflict in the Middle East has raised energy costs, though remittances from Bangladeshi workers abroad have held up.

Then there was the date Dhaka had circled on its calendar: November 24. Unless the General Assembly granted the three-year extension the new government requested, Bangladesh would have graduated from Least Developed Country status. Graduation is a mark of real success, but it starts the clock on losing preferential trade access just as the garment sector faces new pressures.

On October 29, the Assembly gave its answer. With support from the EU and the G-77, it extended the preparatory period to November 24, 2029. The extension is a diplomatic win for Dhaka, but it is a loan of time, not a gift. The resolution was granted on an “exceptional basis,” it clearly expects domestic reform, and it tasks the UN system in Bangladesh with monitoring progress. The question for U.S. policy is how to help Dhaka turn three borrowed years into a smooth, irreversible transition.

Bangladesh’s four million garment workers, who earn most of the country’s export income, are asking for a minimum wage that keeps pace with soaring food, rent, and health costs, and the gap between workers and owners has begun to narrow. A fair settlement, reached through dialogue rather than tear gas, would show buyers and workers alike that the new Bangladesh can share its prosperity with the people who create it.

In February we signed a reciprocal trade agreement that set a 19 percent tariff on most Bangladeshi goods. It also created a way for apparel made with American cotton and fiber to enter at zero tariff. That ties Bangladeshi prosperity to American farmers.

Last week brought another signal. The Development Finance Corporation (DFC) announced that projects in Bangladesh are now eligible for its financing. For years, Bangladesh was shut out because of concerns about labor rights and workplace safety. The new government’s labor reforms helped open that door. Bangladesh is the first country to regain eligibility since the DFC was modernized. This is not aid. It is investment, backed by American capital, in energy, infrastructure, and technology. It is exactly the kind of tool Bangladesh will need to make the most of those three borrowed years.

Energy is where that tool is needed most. This summer, the national power shortfall exceeded 3,000 megawatts, and the government imposed sweeping cuts, exempting only essential services such as hospitals and pharmacies. Bangladesh does not lack power plants. It lacks the gas to run them.

In September, Washington and Dhaka signed a non-binding memorandum on civil nuclear cooperation that opens the door to American small modular reactors. Together with the trade agreement’s limits on buying reactors from rival suppliers, it gives Bangladesh an alternative to Russia for the next phase of its nuclear program. Whether that alternative becomes real depends on financing, which is where the new DFC eligibility could matter.

Let me also correct a story I hear too often, in Dhaka and in Washington: that America has walked away from Bangladesh. It has not.

On the Rohingya, the United States provided more than half of all foreign donor funding for the response in 2024. Our funding fell 28 percent the next year, from $233.4 million to $168 million. That is a real decline, and donor fatigue is real across the board. But rations were not cut for a single day in 2025. When some health operations in the camps paused briefly during the foreign assistance review, contingency funds and other donors stepped in, and U.S. funding resumed before the end of the year. When the WFP moved to needs-based targeting this April, the United States was the last country to approve the change, because we insisted on safeguards first.

This year our support came through a new channel. According to the UN’s funding tracker, the United States has put $300 million into a Bangladesh pooled fund in 2026, managed by the UN’s humanitarian coordination office, OCHA, under the U.S. “Humanitarian Reset” agreement.

The Rohingyas are only part of the picture. The United States funds nearly $100 million in health programs for Bangladeshis. Health has always been our biggest bilateral program, and it is still there. Some programs have ended, but the big-ticket commitments remain.

The harder problem is perception. Many Bangladeshis believe we have dramatically cut our support, or that we fund only the Rohingya. Neither is true. Closing the gap between the facts and the story people tell is part of the work ahead.

How does this look from Dhaka? Its foreign policy community talks openly about “strategic pragmatism” and “multi-vector diplomacy.” They see the United States as a vital export market, and China and India as critical sources of imports. The state minister for foreign affairs says the government is moving away from “pro-anti” narratives toward “strategic balancing.” Analysts there warn that the Rohingya crisis, the Belt and Road Initiative, and our Indo-Pacific Strategy could make Bangladesh “a theatre for great power rivalry.” Relations with India, they say, need “repair.”

That is not a country turning against us. It is a country that has decided it cannot rely on one partner, so it will court them all. We never walked away. Our job now is to make sure Bangladeshis know it, and to be the partner they trust most

Zero-sum politics must stop where everything the BNP does is evil or that everything the Awami League is terrible. Find ways to work together for your children and grandchildren.

Onek dhonobad

Amra korbo joy. We shall overcome.’’

সূত্র : আমার দেশ

  • সর্বশেষ