শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া

প্রবাসী কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১ জুন থেকে এই নীতিমালা কার্যকর হবে। নতুন নীতিমালা অনুযায়ী ক্যাটাগরিভেদে পাসের মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ন্যূনতম বেতন বৃদ্ধির সুখবরও দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, আগে এই পাসের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। নতুন সংস্কারের ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসীরা দেশটির উন্নয়ন কার্যক্রমএ আরও ভালোভাবে অবদান রাখতে পারবেন। অন্যদিকে নিয়োগকর্তারাও পাবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ।

নতুন এই নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য, স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার জানিয়েছে, এই সুনির্দিষ্ট সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে। যাতে তারা প্রবাসীদের স্থলে ধীরে ধীরে স্থানীয় দক্ষ জনবলকে স্থলাভিষিক্ত করার জন্য ‘সাকসেশন প্ল্যান’ বা উত্তরাধিকার পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির পাসের ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

নতুন নীতিমালায় প্রবাসী কর্মীদের ন্যূনতম বেতনের সীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। ক্যাটাগরি-১ এর ক্ষেত্রে ন্যূনতম বেতন ১০ হাজার রিঙ্গিত থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত করা হয়েছে, এর মেয়াদ হবে ১০ বছর। ক্যাটাগরি-২ এর বেতন ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত এবং ক্যাটাগরি-৩ এর ক্ষেত্রে ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। এই দুই ক্যাটাগরির মেয়াদ যথাক্রমে ১০ ও ৫ বছর।

এই বর্ধিত বেতন কাঠামো এবং মেয়াদের ফলে ব্যবসার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানবসম্পদ উন্নয়নে গতি বাড়বে বলে আশা করছে সরকার।

পাসধারী সব প্রবাসী তাদের পরিবার বা নির্ভরশীলদের সঙ্গে রাখার অনুমতি পাবেন। ১ জুন থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে সরকার শিল্প মালিক ও বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবে যাতে এই রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সূত্র: মালয় মেইল

 

  • সর্বশেষ