শিরোনাম
◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইমক্যাবের নেতৃত্বে শাহীন–মাছুম : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি ঘোষণা, ওয়েস্টিনে জমকালো আয়োজন

মনিরুল ইসলাম: বাংলাদেশে কর্মরত ভারতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাছুম বিল্লাহ। 

শুক্রবার ৪ সেপ্টেম্বর  রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি শাহীন চৌধুরী ত্রিপুরা এক্সপ্রেসের প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকলের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল ৫ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিদায়ী সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা আনিসুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক দ্বীপ আজাদসহ অনেকে। অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

  • সর্বশেষ