শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গম্ভীর, আগরকর ও লক্ষ্মণকে তলব ভারতীয় ক্রিকেট বোর্ডের, তিন মহারথীকে ডেকে ব্যর্থতার কারণ জানতে চাইবে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ জিতলেও, তার আগে ব্রিটেন সফরে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে সিরিজ হারের ঘা এখনও দগদগে। সেই ব্যর্থতা নিয়ে আলোচনা করতে ভারতের কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণকে বৈঠকে ডাকল বোর্ড। বৃহস্পতিবার (৩ সে‌প্টেম্বর) এই বৈঠক হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শেষ হওয়ার পরেই এই বৈঠক হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। সেই বৈঠকের আলোচ্যবস্তু নিয়ে বৃহস্পতিবারের বৈঠক হবে। যে ভাবে দিনের পর দিন ক্রিকেটারদের চোটের সংখ্যা বেড়ে চলেছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। -- আনন্দবাজার

মঙ্গলবার আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হয়েছে। সেখান এমন চার ক্রিকেটারকে নেওয়া হয়েছে যাঁরা এখনও পুরো ফিট নন। সিরিজ শুরুর আগেই যাতে তাঁরা ছিটকে গিয়ে বোর্ডের মুখ আবার না পোড়ান, তা নিয়ে আলোচনা হতে পারে। বোর্ডের এক সূত্র বলেছেন, হ্যাঁ, বৃহস্পতিবার একটি বৈঠক হবে। সাম্প্রতিক হার এবং চোট সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টানা দু’টি টি-টোয়েন্টি সিরিজ় হেরেছে ভারত। ইংল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়েও হারতে হয়েছে। এর পরেই রয়েছে নিউ জিল্যান্ডে তিন ফরম্যাটের সিরিজ। প্রস্তুতি শুরু হয়েছে ২০২৭ এক দিনের বিশ্বকাপেরও। তাই বোর্ডের কর্তারা কোনও ঝুঁকি নিতে চান না। নির্বাচক, কোচিং কমিটি এবং উৎকর্ষ কেন্দ্রের মধ্যে নিবিড় সংযোগ এবং বোঝাপড়া চাইছেন তাঁরা।

  • সর্বশেষ