শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুখ খারাপ প্রধানমন্ত্রী’ হওয়ার ঘোষণা মেঘনা আলমের, দাবি—‘সারাজীবন ভার্জিন, মদ-সিগারেটের অভ্যাস নেই’

নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখার কথা জানিয়েছেন মেঘনা আলম। একই সঙ্গে নিজের জীবনযাপন ও ব্যক্তিগত অভ্যাস নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি পোস্টে এসব কথা বলেন মেঘনা আলম।

একটি পোস্টে তিনি লিখেছেন, “আপনারা যারা আমাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে চান, মাথায় রেখে দেন যে আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হব। আমি নরমের ভক্ত, শক্তের যম!”

অন্য একটি পোস্টে নিজের জীবনযাপন সম্পর্কে মেঘনা আলম বলেন, “ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুই অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দামশীল, যতটুকু ঐতুক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোন, আমি একটু খারাপ খারাপের সাথে!”

দুটি পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। পোস্ট দুটির বক্তব্যে নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষা, ব্যক্তিত্ব ও ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কে তিনি নিজেই মন্তব্য করেছেন।

তবে তাঁর ‘ভবিষ্যতের প্রধানমন্ত্রী’ হওয়ার বক্তব্যটি ব্যক্তিগত প্রত্যাশা বা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ কি না, নাকি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ—পোস্ট দুটিতে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়