শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৯:৪৭ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকিট কেটে জাদুঘরে ঢুকে ২০০ ক্যারেটের হিরের হার নিয়ে গেল দুই চোর

হলিউডি সিনেমার দৃশ্যকেও হার মানালো অস্ট্রিয়ার ভিয়েনায় ঘটে যাওয়া এক অবিশ্বাস্য চুরি। অস্ট্রিয়ার দ্য মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টস (এমএকে)-এ সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে প্রবেশ করে ২০০ ক্যারেটের প্লাটিনাম ও হিরের একটি ঐতিহ্যবাহী হার নিয়ে চম্পট দিয়েছে দুই চোর। শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনার পর নিরাপত্তার প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

পুলিশ জানায়, চোর দুজন কোনও মাস্ক না পরেই স্বাভাবিকভাবে জাদুঘরে প্রবেশ করে এবং তারা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। পরিচয় লুকানোর কোনও চেষ্টা ছাড়াই তারা হাতুড়ি দিয়ে প্রদর্শনীর কাঁচের কেস ভেঙে কয়েক মিলিয়ন ডলার মূল্যের গহনাটি নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যমের মতে, ফরাসি ডিজাইনার ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের তৈরি এই বিশেষ হারটিতে ৬৭৩টি মূল্যবান রত্ন পাথর রয়েছে। জুন মাস থেকে শুরু হওয়া ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের প্রায় ৫০০টি অলংকারের এই প্রদর্শনীটি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও চুরির ঘটনার পর তা বন্ধ করে দেওয়া হয়েছে।

চুরি হওয়া এই হারের রয়েছে রাজকীয় ইতিহাস। এটি মিসরের সাবেক রাজপরিবারের জন্য তৈরি করা হয়েছিল। ১৯৩৯ সালে মিসরের রানি নাজলি তার মেয়ে ফায়জার সঙ্গে ইরানের হবু শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিয়েতে এই হারটি পরিধান করেছিলেন। ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস তাদের ওয়েবসাইটে এই হারটিকে ‘হোয়াইট জুয়েলারির এক অনন্য জয়গাথা’ হিসেবে উল্লেখ করেছে। তবে এই চুরির বিষয়ে ফরাসি প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি ইউরোপজুড়ে জাদুঘরে একের পর এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটছে। গত অক্টোবরে প্যারিসের লুভর জাদুঘরে দিনের আলোতেই প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে ১০২ মিলিয়ন ডলার মূল্যের গহনা লুটে নেয় চোরেরা। আবার গত বৃহস্পতিবার স্পেনের ঐতিহাসিক ট্রেজার অব ভিলেনা জাদুঘরে ভোর ৫টা ২০ মিনিটে অ্যালার্ম বাজার পর মাত্র চার মিনিটের তাণ্ডবে চোরেরা সিংহভাগ সংগ্রহ নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে চুরি হওয়া স্বর্ণের মূল্যই প্রায় ১.৭ মিলিয়ন ইউরো (২ মিলিয়ন ডলার)। এছাড়া অমূল্য বহু ঐতিহাসিক প্রত্নবস্তুও রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ