শিরোনাম
◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন

বিবিসি: কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে আগুনে কয়জন মারা গেছেন বা আহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় লিখেছেন, একটি ‘গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড’ ঘটেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব সাহসী নারী ও পুরুষের প্রতি আমার সমবেদনা রইল।

যেখানে আগুন লেগেছে, সেই ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি।

Advertisement

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) জানিয়েছে, এই ঘাঁটিতে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে সাধারণ সময়ে ৬৯০ জন সামরিক এবং ৩০০ জন বেসামরিক কর্মী কর্মরত থাকেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানা ভেদ করে বাইরে চলে আসে।

ম্যাকগুইন্টি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এই গুরুতর ও মর্মান্তিক অগ্নিকাণ্ড প্রদেশের অনেক সাহসী সামরিক সদস্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এবং তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

ঠিক কখন আগুন লেগেছিল তা স্পষ্ট নয়, তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে (১৭:৩০) কর্তৃপক্ষ প্রথম এই ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচলের জন্য পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

  • সর্বশেষ