শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের তুর্কি যুবক

সামা টিভি: ৮০ বছর বয়সি এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন ২১ বছর বয়সি এক তুর্কি যুবক। তাদের বয়সের ব্যবধান ৫৯ বছর। অসম বয়সের এ বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবক জানিয়েছে, তাদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে সেখানকার ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্‌যাপন করারও ইচ্ছা রয়েছে তার।

তবে এ বিয়ের পেছনে ইতালির নাগরিকত্ব পাওয়ার সম্ভাব্য সুবিধা রয়েছে কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাদের সম্পর্কের ভিত্তি কেবল ভালোবাসা, নাকি অভিবাসনসংক্রান্ত সুবিধাও এতে ভূমিকা রাখছে।

তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এ বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যেসব দাবি ছড়িয়েছে, সেগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

বয়সের বড় ব্যবধানের কারণে বিয়েটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়েও চলছে নানা জল্পনা।

  • সর্বশেষ