শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি

স্পোর্টস ডেস্ক : পিএসজি কোচ লুইস এনরিকে শুরুর একাদশে বড় পরিবর্তন এনে ঝুঁকি নিলেন। তাতে দলটির সামনে হারের শঙ্কাও জাগল। তবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল ফরাসি চ্যাম্পিয়নরা। লিগ আঁয় শনিবার স্ত্রাসবুরের মাঠে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। শেষ পর্যন্ত তারা জিতল ৩-১ গোলে।

পেনাল্টি মিসের পর একটি গোল করেছেন উসমান দেম্বেলে। সফরকারীদের অন্য দুই গোলদাতা দেজিরে দুয়ে ও ইল্লিয়া জাবারনি।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো ম্যাচ থেকে শুরুর একাদশে আটটি পরিবর্তন আনেন এনরিকে।

১৭তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। রেইনার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
এরপর স্বাগতিকদের ব্যবধান বাড়তে পারত, কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে তা হতে দেননি পিএসজি গোলরক্ষক মাতভেই সাফানভ।

Advertisement

দ্বিতীয়ার্ধে দেম্বেলে, দুয়েসহ দলের পাঁচ তারকা খেলোয়াড়কে মাঠে নামান এনরিকে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।

৭২তম মিনিটে যদিও স্পট কিক বাইরে মারেন দেম্বেলে। তবে চার মিনিট পর দলের প্রথম গোলে অবদান রাখেন তিনি। গত বছরের ব্যালন দ’র জয়ীর ক্রস থেকে সমতা টানেন জাবারনি।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১৬ গজ দূর থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান দুয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল এনরিকের দল। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে শিরোপাধারীরা।