শিরোনাম
◈ চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১০:২৬ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া

ইতিহাস গড়ে ডারউইনে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে তাদের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। জয়টাও এসেছে দাপুটে রূপে। এই টেস্টে একবারের জন্য নিয়ন্ত্রণ হারায়নি নাজমুল হোসেন শান্তর দল। নয় উইকেটের বড় জয়টি সাদা পোশাকে অজিদের বিপক্ষে দ্বিতীয় জয়। সেইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের ওয়েবসাইটে সংবাদের শিরোনাম করেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়।’ ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘মেহেদীর ফাইফারে ভর করে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ।’

ক্রিকেট বিষয়ক অন্য একটি পোর্টাল ক্রিকবাজের শিরোনাম, ‘মেহেদীর ফাইফার: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়।’ অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের শিরোনাম, ‘ক্যামেরন গ্রিনের শতক সত্ত্বেও ইতিহাস গড়লো ‘মিনোজ’ দল, লজ্জায় পড়লো অস্ট্রেলিয়া।’

বাংলাদেশের জয়ের পর ক্রিকেটারদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনকলের বিষয়টি তুলে ধরে সিডনি মর্নিং হেরাল্ড শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশ পেলো প্রধানমন্ত্রীর ফোনকল: নতুন প্রতিভার খোঁজে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল।’ ক্রিকেট ডট কম ডট এইউ শিরোনামে করেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ও বড় ব্যবধানে টেস্ট জয়ে বাংলাদেশের উল্লাস।’ দ্য অস্ট্রেলিয়ান এক খবরের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে ডারউইনে ঐতিহাসিক হারের পর অস্ট্রেলীয় দলে কারও জায়গা নিশ্চিত নয়’।

নিউজ ডট কম ডট এইউর শিরোনাম, ‘অস্ট্রেলিয়া লজ্জায়, বড় সংকটের আভাস’। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন ছেপেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও দুর্দান্ত টেস্ট জয়ে অস্ট্রেলিয়া অপমানিত’- এই শিরোনামে। বিবিসি স্পোর্ট লিখেছে, ‘অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়।’ ভারতের প্রখ্যাত দৈনিক টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ‘অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, অজিদের মাটিতে পেলো প্রথম টেস্ট জয়।’

আরেক ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস অনলাইনের শিরোনাম, ‘ডারউইনে ইতিহাস গড়লো বাংলাদেশ: হাসান মাহমুদ ও মেহেদী মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে স্মরণীয় জয়, অজিদের জন্য ‘সতর্কবার্তা’। দ্য টেলিগ্রাফ অনলাইনের শিরোনাম, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: নয় উইকেটে অজিদের উড়িয়ে দিলো বাংলাদেশ।’ ভারতের কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘অসাধ্যসাধন’ বাংলাদেশের! অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে প্রথম জয়, ক্রিকেটের অন্যতম বড় অঘটন।’

পাকিস্তানের বিখ্যাত গণমাধ্যম দ্য ডনের শিরোনাম, ‘অদম্য বাংলাদেশের ইতিহাস: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়।’ পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও সুপারের শিরোনাম, ‘এশিয়ার জায়ান্টদের পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।’ ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘অস্ট্রেলিয়ার ভঙ্গুরতা ফাঁস: বাংলাদেশের কাছে অজিদের লজ্জাজনক হার এবং আসন্ন অ্যাশেজে ইংল্যান্ডের আশার আলো দেখছেন লরেন্স বুথ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়