শিরোনাম
◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

স্পোর্টস ডেস্ক : কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে নিজের কার্যকারিতা ধরে রেখেছেন হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংসে বাংলাদেশের এই পেসারের শিকার ৭ উইকেট। তাঁর দারুণ বোলিংয়ে ক্যান্টারবুরিতে ৮৪ রানের জয় পেয়েছে কেন্ট।

৩৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ওরচেস্টারশায়ার। ৩৯ রানেই তিন উইকেট হারানোর পর অ্যাডাম হুস ও ব্রেট ডি’ওলিভেইরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সেই জুটি ভাঙার দায়িত্বও নেন হাসান। ৩৮ রান করা হুসকে এলবিডব্লিউ করে ফেরান তিনি।

এরপর হেনরি কালেনকে সঙ্গে নিয়ে ডি’ওলিভেইরা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এবারও বাধা হয়ে দাঁড়ান হাসান। তাঁর বলে বোল্ড হয়ে ৪৫ রানে থামেন কালেন। শেষ দিকে বেন অ্যালিসনকেও ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার। ডি’ওলিভেইরা সেঞ্চুরি করলেও ২৯৫ রানের বেশি যেতে পারেনি ওরচেস্টারশায়ার।

এর আগে প্রথম ইনিংসেও হাসানের দাপট দেখা গেছে। প্রথম দিন শেষ হওয়ার আগে টানা দুই বলে দুটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় দিনে আরও দুই ব্যাটারকে ফেরান তিনি। কেন্টের ২৩৮ রানের জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় ওরচেস্টারশায়ার।

পরে কেন্টের ৩৫৮ রানের ইনিংসে স্যাম নর্থইস্টের ব্যাট থেকে আসে ১৩২ রান। জ্যাক ক্রলি করেন ৫৪। ড্যানিয়েল বেল-ড্রুমন্ড ৪৪ এবং ক্রিস বেঞ্জামিন করেন ৩৬ রান। দুই ইনিংসে হাসানের ব্যাট থেকে এসেছে মোট ১০ রান।

হাসানের সঙ্গে তিনটি করে উইকেট নিয়েছেন কিথ ডাজন ও ম্যাট মিলনস। বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদও কেন্টের চুক্তিতে আছেন। তবে ওরচেস্টারশায়ারের বিপক্ষে তাঁকে একাদশে দেখা যায়নি।

  • সর্বশেষ