শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

স্যোশাল মিডিয়ায় ছড়ানো ৯টি বিয়ের অভিযোগ মিথ্যা দাবি করে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন নেতা ও বক্তা হাবিবুর রহমান মিছবাহ। তিনি ‘মুবাহালা’র (সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালায় অভিশাপের শপথ) মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। 

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টায় নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।

হাবিবুর রহমান মিসবাহ লিখেছেন, ‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি—
• আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা।
• নাঈমা জান্নাত ৫ম নন; তিনি আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী। আমাকে পাঠানো তার উকীল নোটিশেও নিজেকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। 
• বিয়ের কাবিন এবং রেজিস্ট্রি আছে।
• আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে— এটি জেনেই তিনি স্ত্রী হিসেবে আমার ঘরে এসেছেন।
• আমি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই।
• আমি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করিনি।
এখন আমি মুবাহালার ঘোষণা করছি।

হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।

আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক।
আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট।

যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা— তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।

এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন। 

ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
উল্লেখ্য : যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়