রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শান্তি আলোচনা শুরু করতে মার্কিন প্রতিনিধিদের মস্কো সফরের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে পরবর্তী তিন দিন কিয়েভে কোনও ধরনের হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর প্রধান ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রতিনিধিদের কিয়েভ সফর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। মস্কোর বিমানবন্দরে তাদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি কিরিল দিমিত্রিভ।