শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সবার আগে বাংলাদেশ’ নীতি নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ​আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

​শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

​প্রতিমন্ত্রী বলেন, নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন।

​শামা ওবায়েদ আরও বলেন, এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন।

​বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে লংমার্চ শুরু করেছে। তারা নিজেরাও জানে দেশে কোনো সমস্যা নেই।

​বিরোধী দলের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, গাড়ি তেলে চলে, না পানিতে চলে? বিরোধী দল বলে দেশে তেল নেই; তাহলে এত বড় লংমার্চ তারা কীভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে? এসব বিভ্রান্তি না ছড়িয়ে তাদের সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।

​বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার এমএন একাডেমি স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে তিনি কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাফেজ শরীফ ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ