শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরাতন হলুদ রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়া বগুড়া সদর থানার শাকারিয়া ইউনিয়নের কদিমপাড়া (দক্ষিণপাড়া) এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শ্যামপুর থানার মীরহাজীরবাগ এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই (নিঃ) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহজনক একটি পুরাতন হলুদ রঙের পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িসহ সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৬১৪১।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “দাউদকান্দিকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ