শিরোনাম
◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলায় আসছে স্যামুয়েল হক এর লেখা ‘কবিতায় স্যামুয়েল’

কবিতায় স্যামুয়েল

সাহিত্য ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হবে লেখক ও গবেষক স্যামুয়েল হকের কবিতার বই ‘কবিতায় স্যামুয়েল’। বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। এর মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। পাওয়া যাবে বাতিঘর প্রকাশনীর স্টলে।

বইটির প্রত্যেকটি কবিতা সহজ ভাষায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। তার সবগুলো কবিতায় ফুটে উঠেছে জীবন-জগতের ভাববিন্যাস। কবি অন্তর খুঁড়ে যে অনুভূতি প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে লালিত্য।

কবিতা আপন জগতের বাহিরে রূপান্তরিত জগতে নিয়ে যায় পাঠককে। রূপান্তরিত জগতে নিয়ে যাবার কবিতা দিয়েই ‘কবিতায় স্যামুয়েল’ কবিতা গ্রন্থটির অবয়ব দেয়ার চেষ্টা করেছেন কবি।

বইটি সম্পর্কে স্যামুয়েল হক বলেন, কবিতার এ বইটি মানব বোধকেও জাগ্রত করবে। তার কারণ এই গ্রন্থে শব্দের ভেতর আশ্রয় নিয়ে আছে সময়, ইতিহাস ও রহস্যের সাবলীল উচ্চারণ।

উল্লেখ্য, পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল হকের চতুর্থ প্রকাশনা ‘কবিতায় স্যামুয়েল’। এর আগে প্রকাশিত হয়েছিল ‘স্যামুয়েলের ডায়েরি’ ও গবেষণাধর্মী বই ‘প্রণয়’।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়