শিরোনাম
◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: : জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন! 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে গণতন্ত্র রক্ষার আকুতি: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান রচিত ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে লেখকের কলমে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি ফুটে উঠেছে, তা অব্যাহত থাকা প্রয়োজন।

আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চীফ হুইপ আরও বলেন, গ্রন্থটিতে লেখক সমসাময়িক বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপটকে যথার্থভাবে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, “গণতন্ত্রের মা” হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশ রক্ষার প্রশ্নে আপসহীন ছিলেন এবং দেশকে নিজের একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন। একই সঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রসঙ্গও তুলে ধরেন।

গ্রন্থের লেখক মোঃ আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “আমি লেখক হওয়ার জন্য লিখি না। ‘মাধবী’ (কাল্পনিক নাম)-এর কাছে আমার অন্তর্জ্বালা, দুঃখ, ভালোবাসা ও অবহেলার অনুভূতিগুলোই লেখার মাধ্যমে প্রকাশ পায়।”

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন রাজনীতিবিদ হয়েও লেখকের এই বই পাঠকসমাজে ব্যাপক সাড়া ফেলেছে, যা সাম্প্রতিক সময়ে বিরল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং শিরীন সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন।

আলোচক হিসেবে বক্তব্য দেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।

অনুষ্ঠানজুড়ে জাতীয় সংগীত পরিবেশন, পুঁথি পাঠ, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

গ্রন্থটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • সর্বশেষ