শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বাস্তবায়নের আশ্বাস 

শহীদুল ইসলাম: [২] রোববার (১২ নভেম্বর) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এ আশ্বাস দেন। 
 
[৩] তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আন্দোলনকারীদের দাবি নিয়ে কথা বলবেন বলেও জানান।
 
[৪] ৩৫ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল হাসান বলেন, এ বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিলো। নির্বাচনের পূর্ব মুহূর্তে সরকারের শীর্ষ পর্যায়ে এ বৈঠক অত্যন্ত ফলপ্রসু হয়েছে।
 
[৫] শরিফুল হাসান বলেন, বৈঠকে আমাদের দীর্ঘ ১০ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেছি। তিনি (কবির বিন আনোয়ার) আমাদের কথাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবো।
 
[৬] শরিফুল হাসান আরো বলেন, ৩৫ এটি সরকারের নির্বাচনী ইশতেহারেও ছিলো, আমরা জেনেছি প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন। আমরা রাজপথে রয়েছি। রাজপথেই দাবি বাস্তবায়ন হবে। 
 
[৭] এর আগে, বৈঠকে ৩৫ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ঢাবি শাখার আহ্বায়ক মো. সানোয়ারুল হক সানি, সদস্য সচিব মোহাম্মদ রাসেল ও আরেক সদস্য সচিব মো. খোকন মিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়