শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের যত্নে কফির যত উপকার : জেনে নিন কীভাবে কাজ করে এটি

দিনের শুরুতে এক কাপ কফি অনেকের জন্যই এনার্জির উৎস। এটি শরীরকে চাঙা যেমন করে, সঙ্গে কাজের গতিও বাড়ায়। তবে কফি এখন শুধু পানীয় হিসেবেই নয়, ত্বকের যত্নেও বাড়ছে এর ব্যবহার।

বিশেষজ্ঞদের মতে, কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ফেনল জাতীয় উপাদান, যা ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে কাজ করে।

ফলে ত্বকের ক্ষতি কমাতে এটি সহায়ক হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম বড় উৎস হল কফি, যা চা বা ওয়াইনের চেয়েও বেশি।
ত্বকের যত্নে কফির নানা উপকার আছে। যেমন—

সেলুলাইট কমাতে সহায়ক

Advertisement

কফির ক্যাফেইন রক্ত চলাচল বাড়াতে পারে, ফলে সেলুলাইটের দাগ কম দেখা যায়। স্ক্রাব হিসেবে ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ হয়।

ত্বকের জ্বালা-পোড়া দূর করে

কফির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে প্রশান্তিদায়ক প্রভাব ফেলতে পারে, যা জ্বালা-পোড়া বা অস্বস্তি কমাতে সহায়ক।

বয়সের ছাপ কমাতে পারে

গবেষণায় দেখাক গেছে, ত্বকের রোদে পড়া দাগ, লালচে ভাব ও সূক্ষ্ম বলিরেখা কমাতে কফি কিছুটা কার্যকর হতে পারে বলে।

ত্বকের ক্যানসার প্রতিরোধে ভূমিকা

কফিতে থাকা ভিটামিন বি-৩ (নিয়াসিন) ত্বকের কিছু ধরনের ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

প্রদাহ কমাতে সাহায্য করে

কফির ক্লোরোজেনিক অ্যাসিড ও মেলানোইডিন ত্বকের প্রদাহ কমাতে এবং দাগ হালকা করতে ভূমিকা রাখতে পারে।

ব্রণ কমাতে সহায়ক

কফির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ও স্ক্রাবিং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, যা ব্রণ কমাতে সহায়ক হতে পারে।

চোখের নিচের কালো দাগ হালকা করতে পারে

ক্যাফেইন রক্তনালি প্রসারিত করে কালচে ভাব কমাতে সাহায্য করতে পারে। চোখের নিচের দাগের জন্য কফির গুঁড়া ও অলিভ অয়েল মিশিয়ে হালকা করে লাগাতে হবে, ৫–১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

রোদে পোড়া ভাব কমায়

কফি ত্বকের লালচে ভাব ও ফোলাভাব কমাতে পারে। রোদে পোড়া ত্বকে ঠাণ্ডা কফি কাপড়ে ভিজিয়ে আলতো করে লাগানো যেতে পারে, দিনে কয়েকবার।সেক্ষেত্রে, এক কাপ কফি বানিয়ে তাতে ঠাণ্ডা পানি মিশিয়ে পাতলা করতে হবে। একটি নরম কাপড় বা টিস্যু ভিজিয়ে ঠাণ্ডা কফিতে ভিজিয়ে নিয়ে আলতো করে পোড়া জায়গায় লাগিয়ে নিতে হবে। দিনে কয়েকবার এভাবে ব্যবহার করলে লালচে ও ফোলা ভাব কমে যাবে।

কফির বহুমুখী ব্যবহার থাকলেও ত্বকে এর প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। কয়েক সপ্তাহ ব্যবহার করেও ফল না মিললে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নতুন কোনো পদ্ধতি ব্যবহার করলে কিছুটা সময় দিয়ে ফলাফল পর্যবেক্ষণ করাই ভালো।

সূত্র: হেলথ লাইন

  • সর্বশেষ