শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিস রোগীরা কি ডাব খেতে পারবেন? যা বলছেন বিশেষজ্ঞরা

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবারে সতর্কতা থাকা খুব জরুরি। যত্ন না নিলে রক্তে চিনি বেড়ে যেতে পারে, যা শরীরে নানা জটিলতার কারণ হতে পারে। অনেক ডায়াবেটিস রোগী ডাব খাওয়া এড়িয়ে চলেন। তাদের ধারণা, এতে রক্তে চিনি বেড়ে যায়।

কিন্তু সত্যিই ডায়াবেটিসে ডাব খাওয়া ক্ষতিকর কি না, তা নিয়ে অনেকেরই ধারণা অস্পষ্ট। চলুন, জেনে নিই।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিক রোগীরা পরিমাণ মেনে ডাব খেতে পারেন। ডাবে কার্বোহাইড্রেট কম থাকে এবং গ্লাইসেমিক ইনডেক্সও কম, ফলে রক্তে চিনি দ্রুত বেড়ে যায় না।

এ ছাড়া ডাবে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন প্রায় ২-৩ টেবিল চামচ বা ৩০-৪০ গ্রাম ডাব খাওয়া যেতে পারে। ডাবের ফাইবার হজম ধীর করে, ফলে খাবারের পর রক্তে চিনি হঠাৎ বাড়ে না। কম গ্লাইসেমিক ইনডেক্সের কারণে ডাব ব্লাড সুগারে বড় প্রভাব ফেলে না।

Advertisement

তাই ডায়াবেটিক রোগীদের ডাব পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে। কারণ ডাবে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট আছে। বেশি ওজন হলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। অন্যদিকে, ডাবে ফাইবার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

ফাইবার পেট ভরা রাখে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। ডাবের মিডিয়াম চেন চর্বি শক্তিতে রূপান্তরিত হয়, শরীরে চর্বি হিসেবে জমে না। এ ছাড়া এতে আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজও থাকে, যা শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ চালাতে সাহায্য করে। তাই বেশি শর্করাযুক্ত মিষ্টি বা প্রসেসড স্ন্যাকসের চেয়ে ডাবকে স্বাস্থ্যকর বিকল্প ধরা যায়।

সূত্র: আজকাল

  • সর্বশেষ