শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনের হুটহাট ভ্রমণের সহজ কৌশল

ছুটির মধ্যে এক দিনের জন্য হুটহাট বেরিয়ে পড়া অনেকের জীবনযাপনের অংশ। শেষ মুহূর্তে কী নেবেন, কী রাখবেন, কোনটা আসলেই জরুরি—এসব তথ্য মাথা ঘুরিয়ে দেয়। ফলে প্রস্তুতি নিতে দ্বিধায় পড়তে হয় বেশির ভাগ সময়। অথবা ভ্রমণটাই বাদ দিয়ে দিতে হয়। এমন এক দিনের ভ্রমণের কিছু কৌশল জানা থাকলে দ্বিধায় পড়তে হবে না।

গন্তব্য সম্পর্কে আগেই জানুন

যে জায়গায় যাচ্ছেন, তার কিছু তথ্য আগে থেকে জেনে রাখুন। এমনকি সেখানে গিয়ে কী করতে চান, তার একটি তালিকাও বানাতে পারেন। এতে গন্তব্যে পৌঁছে সময় নষ্ট হবে না। কোথায় খাবার খাবেন, কোন দর্শনীয় জায়গাগুলো দেখতে যাবেন, কোন শপিং স্পট ভালো, সব জানা থাকলে ভ্রমণ সহজ হয়।

কম প্যাকিং

কাছের গন্তব্যের ভ্রমণে জিনিস বেশি প্যাক করলে শুধু ঝামেলা বাড়ে। তাই প্যাকিং হালকা রাখুন। যতটুকু দরকার, ততটুকু নিন। ট্রাভেল সাইজ শ্যাম্পু, টুথপেস্ট, লোশন ইত্যাদি নিন, তাহলে লাগেজে জায়গা বাঁচাবে।

বেছে নিন আরামদায়ক থাকার জায়গা

যেহেতু এক রাতের মতো থাকবেন, তাই সুন্দর দেখে রুম বা লাউঞ্জ নিতে পারেন। তাহলে রাতের বিশ্রামটা ভালো হবে এবং সময় কাটাতে খুব ভালো লাগবে।

বাড়তি টিপস

• সব সময় পানি ও কিছু হালকা খাবার সঙ্গে রাখুন।
• সময়ের হিসাব রেখে বের হোন, যাতে দেরি না হয়।
• স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আশপাশের সুন্দর জায়গা সম্পর্কে জেনে নিন।

সূত্র: ওয়ার্ল্ড ট্রিপস

  • সর্বশেষ