শিরোনাম
◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশের মুসলমানদের

বিশ্বের এক বিলিয়নেরও বেশি মুসলমান পবিত্র রমজান ২০২৬-এর অপেক্ষায় রয়েছেন। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের এ মাসটি প্রতি বছর ভিন্ন সময়ে আসে। ফলে রোজা রাখার সময়কালেও দেশ ও অঞ্চলভেদে সুস্পষ্ট পার্থক্য দেখা যায়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। তবে ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে রমজান একদিন আগেও শুরু হতে পারে।

হিজরি ক্যালেন্ডার চন্দ্রচক্রভিত্তিক হওয়ায় রমজান প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। এর ফলে দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোজার সময়েও কমবেশি হয়। চলতি বছরে কোন কোন দেশে সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করতে হবে—এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের তারতম্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজার সময়ের মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা যায়। যেসব দেশ উত্তর গোলার্ধের অনেক উত্তরে অবস্থিত, সেখানে দিনের আলো দীর্ঘ হওয়ায় রোজার সময়ও তুলনামূলকভাবে বেশি হয়। বিশেষ করে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মতো দূর উত্তরের অঞ্চলগুলোতে বিশ্বের দীর্ঘতম সময় রোজা পালনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডেও মুসলমানদের ১৬ ঘণ্টার বেশি সময় রোজা রাখতে হতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উচ্চ অক্ষাংশ ও উচ্চভূমির কিছু অঞ্চলে যেমন- সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড এবং উত্তর কানাডার নির্দিষ্ট এলাকায় দিনের আলো অত্যন্ত দীর্ঘ হওয়ায় রোজার সময় কখনো কখনো ২০ ঘণ্টার কাছাকাছিও পৌঁছতে পারে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ