শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণশৌচাগারে ৬০ বছর বয়সী নারীকে মারধরের পর ধর্ষণ, সিসিটিভিতে শনাক্ত যুবক

ভারতের মুম্বাইয়ে রেলস্টেশনের গণশৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধরের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘাটকোপার রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত পেশায় একজন দর্জি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘাটকোপার রেলস্টেশনে আসেন ওই নারী। দুজনই বাড়ি ফিরছিলেন।

ট্রেনের জন্য অপেক্ষা করার সময় স্টেশনের শৌচাগারে যান তিনি।

ওই নারী অভিযোগ, তিনি শৌচাগারে প্রবেশ করলে এক ব্যক্তি গোপনে তাঁর পিছু নেয়। এরপর জোরপূর্বক তার ওপর হামলা চালায়। এ সময় ওই নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করে।

Advertisement

এতে তার মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে শৌচাগারেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক।

রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে জানানো হয়।

পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে।

ফুটেজে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালিয়ে যেতে দেখা যায়। এরপর তাকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে।

তদন্তের একপর্যায়ে ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তার নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি।

পুলিশের ধারণা, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি অপরাধটি ঘটিয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ