শিরোনাম
◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুর্দিস্তানের তেলক্ষেত্র ও সীমান্তের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাক সরকার

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিং ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেল পাচার নিয়ে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে লাখ লাখ ডলারের তেল চুরির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুর্দিস্তান অঞ্চলের চারটি প্রদেশে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব ইরাকের তেল মন্ত্রণালয়ের হাতে দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তেলজাত পণ্য পাচার তদন্তে ব্যর্থতার অভিযোগে কিরকুক অপারেশনস কমান্ডার ও পুলিশপ্রধানকেও বরখাস্ত করা হয়েছে।

  • সর্বশেষ