শিরোনাম
◈ কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান, চালু ১ ডিসেম্বর ◈ পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন ◈ ডাকটিকিটের বদলে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য, ১১ মাসে ৫০ কোটি টাকা আয়! ◈ মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর আজও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ◈ গোপালগঞ্জে নাশকতার আশঙ্কা, আটক এসআরবির কোম্পানি কমান্ডার: গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা ◈ বেলিংহ্যামের অবিশ্বাস্য গোলে ঘুরে দাঁড়াল রিয়াল মা‌দ্রিদ, পিএসভিকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত  ◈ ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি ◈ আর্সেনাল-ডর্টমুন্ডের জমজমাট লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি ◈ এসএ গেমস পাঁচ মাস পেছাতে পারে পা‌কিস্তান ◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আবারও ঝলমলে আলো ছড়ালেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত মঞ্চে বাজিমাত করে বিশ্বসেরার মুকুট নিজের করে নিয়েছেন তিনি। আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে শুরু হয় এই জমকালো গ্র্যান্ড ফিনালে। 

চূড়ান্ত পর্বের শুরুতেই বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এরপর আকর্ষণীয় সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বে গ্ল্যামার ছড়িয়ে চূড়ান্ত পাঁচের তালিকায় জায়গা করে নেন পাঁচ সুন্দরী। 

এই সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। 

সেরা পাঁচে ওঠার পর প্রতিযোগীদের সামনে আসে মেধা ও উপস্থিত বুদ্ধির চূড়ান্ত পরীক্ষা। বিচারকদের দুটি করে প্রশ্নের জবাব দিতে প্রতিটি প্রতিযোগী পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে ‘মিস ইউনিভার্স ২০২৬’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা এবং ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই রাজকীয় মুকুট নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

  • সর্বশেষ