শিরোনাম
◈ সৌদি আরবের মক্কা-জেদ্দাসহ ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি ◈ সাঈদীর মামলার বাদীকে গোপনে 'গার্ড অব অনার', রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন ◈ সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট, চলছে মেরামতের কাজ ◈ তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ◈ ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসায় আরো ৫ জেলায় হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র ◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০১:১৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের মক্কা-জেদ্দাসহ ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি

এনডিটিভি: সৌদি আরবের মক্কা, জেদ্দা, ইয়ানবু ও তায়েফে আকাশপথে হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ সতর্কতা জারি করে। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানান তিনি।

অন্যদিকে, ইয়েমেনের তায়েজের কাছাকাছি পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহারের পাশাপাশি কামানের গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

সৌদি আরবের বিভিন্ন শহরে হামলার আশঙ্কায় সতর্কতা জারি এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

  • সর্বশেষ