ডেস্ক রিপোর্ট: ২০২০ সাল থেকে চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ছিনতাইকারীদের হাতে মোট ৪০৪ জন ব্যাটারিচালিত রিকশাচালক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দৈনিকটির পর্যালোচনা অনুযায়ী এ তথ্য ওঠে এসেছে। তবে পুলিশের ভাষ্যমতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ---- নিউ এইজ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে চুরি হওয়া অটোরিকশার একটি বড় বাজার রয়েছে, যার ফলে এ ধরনের ছিনতাই ও হত্যাকাণ্ড একটি নিয়মিত অপরাধে পরিণত হয়েছে।
হত্যাকাণ্ডগুলোর ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, অপরাধীরা প্রায়ই যাত্রী সেজে চালকদের নির্জন স্থানে নিয়ে যায়, এরপর তাদের হত্যা করে যানবাহনটি ছিনতাই করে নিয়ে যায়।
অধিকাংশ ঘটনাই ঘটে গভীর রাতে। এসব অপরাধের নেপথ্যে চুরি হওয়া যানবাহন ও ব্যাটারি কেনাবেচায় জড়িত সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।