শিরোনাম
◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস ◈ দারুণ উন্ন‌তি আফগানিস্তানের, ইংল্যান্ডকেও পেছনে ফেললো ◈ বিশ্ববাণিজ্যের কেন্দ্র হচ্ছে এশিয়া, সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ ◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা

ডেস্ক রি‌পোর্ট: ২০২০ সাল থেকে চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ছিনতাইকারীদের হাতে মোট ৪০৪ জন ব্যাটারিচালিত রিকশাচালক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দৈনিকটির পর্যালোচনা অনুযায়ী এ তথ্য ওঠে এসেছে। তবে পুলিশের ভাষ্যমতে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ---- নিউ এইজ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে চুরি হওয়া অটোরিকশার একটি বড় বাজার রয়েছে, যার ফলে এ ধরনের ছিনতাই ও হত্যাকাণ্ড একটি নিয়মিত অপরাধে পরিণত হয়েছে।

হত্যাকাণ্ডগুলোর ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, অপরাধীরা প্রায়ই যাত্রী সেজে চালকদের নির্জন স্থানে নিয়ে যায়, এরপর তাদের হত্যা করে যানবাহনটি ছিনতাই করে নিয়ে যায়।

অধিকাংশ ঘটনাই ঘটে গভীর রাতে। এসব অপরাধের নেপথ্যে চুরি হওয়া যানবাহন ও ব্যাটারি কেনাবেচায় জড়িত সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।

  • সর্বশেষ