স্পোর্টস ডেস্ক : এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। গোল করেছেন দুই ডিফেন্ডার এজরি কন্সা ও গাব্রিয়েল মাগালাইস।
দিনের শুরুতে অ্যাস্টন ভিলার মাঠে সিটির হারে দলটিকে ধরে ফেলার সুযোগ আসে আর্সেনালের সামনে। সেটিই কাজে লাগাল তারা। আট ম্যাচে দুই দলেরই সমান ২১ পয়েন্ট, গোল পার্থক্যে এখনও শীর্ষে আছে সিটি।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কর্নারের পর জটলার ভেতর থেকে বল জালে পাঠিয়ে এই ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন ইংলিশ সেন্টার-ব্যাক কন্সা।
পুরো ম্যাচে ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। এভারটনের আট শটের তিনটি লক্ষ্যে ছিল। আট ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া এভারটন ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।