শিরোনাম
◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে জয় যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে আফগানিস্তানের। ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে রশিদ খানের দল। ওয়ানডেতে টানা ৭ জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট আফগান কোচ রিচার্ড পাইবাসও। তবে তাঁর নজর এবার আসন্ন এশিয়া কাপ ও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে।

শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে সিকান্দার রাজার ৬৮ রানের ইনিংসে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ইব্রাহীম জাদরানের অপরাজিত ৭০ ও রহমত শাহর ৪৩ রানে ৯৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানরা।

ম্যাচ শেষে দলের ক্রিকেটারদের প্রশংসা করে পাইবাস বলেন, ছেলেরা এই সপ্তাহে অসাধারণ করেছে। প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে তাদের কৃতিত্ব দিতেই হবে। দলের ফিটনেস ধরে রাখতে পেছনের কর্মীদেরও বড় অবদান রয়েছে।

আফগানিস্তানকে ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যও জানিয়েছেন পাইবাস।

Advertisement

তাঁর ভাষায়, ‘আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা বিশ্বের যেকোনো কন্ডিশনে পারফর্ম করতে পারে। স্কোয়াডে এখন গভীরতা বাড়ছে, খেলোয়াড়েরাও দায়িত্ব নিয়ে পারফর্ম করছে।’

বোলিং ইউনিটের সম্মিলিত পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন পাইবাস। রশিদ খানের প্রশংসা করে তিনি বলেন, ‘রশিদ অসাধারণ একজন বোলার। তবে সে একা নয়, আমাদের দক্ষ একটি বোলিং ইউনিট তাকে দারুণভাবে সহায়তা করছে। নতুন বলে উইকেট নেওয়া, স্পিন দিয়ে চাপ তৈরি করা এবং একে অন্যকে উইকেট পেতে সাহায্য করা, সবই আমাদের জন্য ইতিবাচক।

রশিদ খানেরত পাশাপাশি বর্তমান আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহের নেতৃত্বেরও প্রশংসা করেছেন পাইবাস। তাঁর ভাষ্য, 'অধিনায়ক হিসেবে রহমত অসাধারণ। সে শান্ত ও আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। ওয়ানডেতে টানা সাতটি জয় এনে দিয়েছে সে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে সে ইতিবাচক ও অনুপ্রেরণা দিয়ে দলকে নেতৃত্ব দিয়ে যাবে।