শিরোনাম
◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ছবির দাম ৬৫৭ কোটি টাকা, কী আছে এতে?

বিশ্বখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা ‘আইরিস’ চিত্রকর্মটি নিলামে ৫ কোটি ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬৫৭ কোটি টাকা। টানা ৬৫ মিনিটের দরদামের পর এশিয়ার এক সংগ্রাহক ছবিটি কিনে নেন।

বৃহস্পতিবার রাতে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’সের আয়োজনে চিত্রকর্মটি বিক্রি হয়। এর মধ্য দিয়ে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড গড়েছে এটি।

ছবিটি কিনতে ছয়জন ক্রেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। প্রথমে প্রায় ৪৫ মিনিট ধরে দরদাম চলে। এরপর শেষ দুই ক্রেতার মধ্যে আরও ২০ মিনিট ধরে প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত টেলিফোনে দর হাঁকিয়ে ছবিটি কিনে নেন এশিয়ার এক সংগ্রাহক।

মোনের জীবনের শেষ দিকের আঁকা এই চিত্রকর্মটি শ্লুমবার্জার সংগ্রহের অংশ ছিল। নিলামের আগে এর সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ইউরো। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় ছবিটি।

এর আগে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড ছিল ইতালীয় চিত্রশিল্পী আমেদেও মোদিগ্লিয়ানির ‘হেড অব আ ক্যারিয়াটিড’ চিত্রকর্মের দখলে। ২০১০ সালে সেটি ৪ কোটি ৩২ লাখ ইউরোতে বিক্রি হয়েছিল।

  • সর্বশেষ