শিরোনাম
◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা করলে আমাকে ১ নম্বর আসামি করুন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ঘটনায় পুলিশ মামলা করলে তাতে ১ নম্বর আসামি হতে আগ্রহ ব্যক্ত করেছেন রুমিন ফারহানা। শনিবার দুপুরে রুমিন ফারহানার এ সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদে জড়ানোর ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর ছড়ানোর পর রুমিন ফারহানা এমন বক্তব্য দিলেন।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসি’র বিরুদ্ধে গত ২৩শে অক্টোবর জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি’র বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত ২২শে অক্টোবর রাতে সরাইল থানায় ওসি’র অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না পাওয়ার জেরে ওসি’র সঙ্গে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা। থানার এ ঘটনার বিষয়ে একটি জিডি করেছে পুলিশ। শুক্রবার রাতে জিডি’র বিষয়টি জানাজানি হয়। তাছাড়া ঘটনার সময় রুমিন ফারহানার সঙ্গে থানায় কারা কারা এসেছিলেন- পুলিশ তাদের তথ্য সংগ্রহ করছে বলেও একটি সূত্র জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম জিডি’র বিষয়টি স্বীকার করে জানান, ওইদিনের ঘটনাটি উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ না। যেকোনো উল্লেখযোগ্য ঘটনা হলেই আমরা জিডি করে রাখি। তবে এ ব্যাপারে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকদের ফোন ধরছেন না তিনি। অবশ্য ঘটনার পর ওসি সাংবাদিকদের কাছে সংসদ সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ করেন।

থানায় হৈচৈ, শত শত লোক নিয়ে মিছিল করা, ওসি’র অফিস কক্ষে হট্টগোল করা এবং অনৈতিক সুবিধা নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগ করেন ওসি। দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিরাপত্তা প্রদানের জন্য বলা হলেও ওসি মঞ্জুুর কাদের ভূঁইয়া নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেননি। এমনকি এমপি, তার পিএসের ফোনও ধরেননি ওসি।

Advertisement

নিরাপত্তা না দেয়ার কারণ এবং ওসি’র বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওইদিন রাত ৮টার দিকে থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি থানায় ওসি’র কক্ষে অবস্থান করেন।

এ সময় ওসি’র বিরুদ্ধে এলাকায় নানা খাত থেকে টাকা নেয়ার অভিযোগ করেন। রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে সামনা-সামনি অভিযোগ করেন। রুমিন ফারহানার পিএস বলেন, তাকে কতোবার ফোন দিয়েছি ধরে না। এ সময় ওসি হাত উচিয়ে কথা বললে আরও চটেন ব্যারিস্টার রুমিন। খুলে বসেন ওসি’র বিরুদ্ধে অভিযোগের ঝাপি। ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই’।

সূত্র: মানবজমিন 

  • সর্বশেষ