শিরোনাম
◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ আশরাফুলকে সরিয়ে জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ সালাউদ্দিন ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা শিশুটির বাবা রুমিকে ধরতে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত

‌স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির জয়রথ থামিয়ে দিল অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হলান্ডদের ২-১ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। লিগে প্রথম সাত ম্যাচে জয়ের পর অষ্টম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল সিটি।

ভিলার জয়ে জোড়া গোল করেছেন নিকোলাস জ্যাকসন। সিটির হয়ে একমাত্র গোলটি করেন হলান্ড। সিটির বিপক্ষে সবশেষ সাত ম্যাচে এটি ভিলার পঞ্চম জয়। ভিলা পার্কে টানা চতুর্থবার হারল সিটি।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই সিটির ডিফেন্ডার মার্ক গেয়ির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ভিলাকে এগিয়ে দেন জ্যাকসন। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর ৫২তম মিনিটে হেডে সমতা ফেরান হলান্ড।

তবে আট মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ভিলাকে আবার এগিয়ে নেন জ্যাকসন। তাঁর শট গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার হাত ছুঁয়ে জালে জড়ালে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও চাপে পড়েছে সিটি। এভারটনের বিপক্ষে জিতলে সিটির সমান পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে আর্সেনালের। অন্যদিকে, জয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভিলা। চলতি মৌসুমে ভিলা পার্কে লিগে এটাই তাদের প্রথম জয়।

  • সর্বশেষ