শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০১:০৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর কয়েক দিন আগে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ডেইলি ক্রিকেটকে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর এসেছে এই সিদ্ধান্ত। জাপানে এশিয়ান গেমস এবং আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল।ধারাবাহিকভাবে রান করতে না পারা এবং ব্যাটিংয়ের দুর্বলতা আশরাফুলের বিদায়ের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। -- ডেইলি ক্রিকেট

২০২৫ সালের নভেম্বরে ব্যাটিং কোচের দায়িত্ব নেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। তাঁর সময়ে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর মে মাসে একই ব্যবধানে পাকিস্তানকেও হারায় দলটি। সেই সিরিজে ২৫৩ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। করেন নিজের ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

Advertisement

এ ছাড়া মার্চে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই সিরিজে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ হাসান।

তবে সব ফরম্যাটে সাফল্য আসেনি। জুনে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। আগস্টে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও ম্যাকে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে দুই দিনের মধ্যে হার মানে দল।

তবে আশরাফুলের সময়ে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ব্যাটাররা মোট ১১টি সেঞ্চুরি করেছেন, যা তাঁর মেয়াদের ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে।

  • সর্বশেষ