শিরোনাম
◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণ আন্দোলনে ফ্রান্সের পুলিশ তরুণদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, আর ইউরোপীয় ইউনিয়ন নীরব: রাশিয়া

আন্তর্জা‌তিক ডেস্ক : ফ্রান্সের পুলিশের সঙ্গে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের তীব্র সংঘর্ষের খবর প্রকাশের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ফ্রান্সের পুলিশ তরুণদের দমন করছে, অথচ ইউরোপীয় ইউনিয়ন নীরব।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, বিক্ষোভরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের সঙ্গে ফ্রান্সের পুলিশের তীব্র সংঘর্ষের খবরের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্যঙ্গাত্মক সুরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন।

প্যারিসে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানতে চান, ফরাসি কর্তৃপক্ষ মানবাধিকার মেনে চলছে কি না—এ বিষয়ে ইউরোপীয় নেতারা কেন কোনো প্রশ্ন তুলছেন না?

জাখারোভা তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন: মনে হচ্ছে প্যারিসের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক; পুলিশ তাদের নিজেদের সন্তানদেরই দমন করছে। তাহলে এলিসি প্রাসাদে মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হতো, সেসব গেল কোথায়?

  • সর্বশেষ