শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান ভূখণ্ডে বিমান হামলার হুমকি পাক মন্ত্রীর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গত সোমবার গাড়ি বিস্ফোরণে অন্তত ১১ পাক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। খবর খামা প্রেসের। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে আফগান দূতকে তীব্র প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিণতির সতর্ক করেছে পাকিস্তান। 

নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর চলমান অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। পাক সরকারের ধারণা, টিটিপি'র নেতৃত্বের ঘাঁটি আফগানিস্তানে। 

পাক মন্ত্রণালয় জানিয়েছে, আফগান কর্তৃপক্ষের কাছে ইসলামাবাদ বারবার আশ্বাস পেয়েছে কিন্তু জঙ্গি কার্যকলাপ দমনে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের গাড়িবোমা হামলায় অন্তত ১১ পাক সেনা এবং ১২ জন টিটিপি'র যোদ্ধা নিহত হয়েছে। এনিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে অনেক তলানিতে। গত বছরের শেষের দিকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। 

সর্বশেষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা বন্ধ না করে তাহলে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালানো হতে পারে। খাজা আসিফ বলেছেন, আবার পদক্ষেপ নিতে ইসলামাবাদ দ্বিধা করবে না। 

  • সর্বশেষ