শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা ব্যবসায়ীকে নিয়ে কেলেঙ্কারিতে পেরুর প্রেসিডেন্ট অপসারিত

চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের তথ্য গোপন করায় দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরিকে অপসারণ করেছে পেরুর কংগ্রেস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কেলেঙ্কারির সূত্রপাত হয়। তখন সরকারের নজরদারিতে থাকা চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে জেরির একাধিকবার সাক্ষাতের ভিডিও প্রকাশ্যে আসে। ইয়াং একাধিক ব্যবসার মালিক এবং একটি জ্বালানি প্রকল্পে রাষ্ট্রীয় কনসেশনপ্রাপ্ত।

বিবিসি জানায়, জেরি বৈঠকগুলোর জন্য দুঃখ প্রকাশ করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। গত বছরের অক্টোবরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হারানো সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের স্থলাভিষিক্ত হওয়ার পর জেরি টানা তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অপসারিত হলেন।

২০১৬ সালের পর থেকে হোসে জেরি ছিলেন পেরুর সপ্তম প্রেসিডেন্ট। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

চীনা-পেরুভীয় ফিউশন খাবার থেকে নেওয়া ‘চিফা-গেট’ নামে পরিচিত এই কেলেঙ্কারিতে স্থানীয় গণমাধ্যম প্রথম সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টদের সব সরকারি কর্মকাণ্ড নথিবদ্ধ করতে হয়। তবে জেরি ওই বৈঠকগুলোর কোনো রেকর্ড সংরক্ষণ করেননি। এছাড়া প্রেসিডেন্ট প্রাসাদে গভীর রাতে বৈঠকের পর কয়েকজন নারীকে রাষ্ট্রীয় চুক্তি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

বুধবার কংগ্রেস নতুন এক অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। তিনি এপ্রিলের সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়