শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ইসরায়েলি নারী ধর্ষণ ও পর্যটক হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পির পর্যটন এলাকার কাছে দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দেশটির কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মল্লেশ ওরফে হান্দিমাল্লা, সাই ও শরণাপ্পা।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরায় তুঙ্গভদ্রা খালের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি এক ইসরায়েলি পর্যটক, একজন হোটেল পরিচালক (নারী) ও তাঁদের তিন পুরুষ পর্যটক বন্ধুর কাছে টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ওই তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে তুঙ্গভদ্রা খালে ফেলে দেন। এরপর তাঁরা ওই দুই নারীকে যৌন নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করেন। খালে ফেলে দেওয়া পুরুষদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওডিশা থেকে আসা এক পর্যটক পানিতে ডুবে মারা যান।

মামলার শুনানিতে আদালত এই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ হিসেবে অভিহিত করেছেন। বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য আক্রমণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে এবং এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চের ওই ঘটনার পর ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আজ তাঁদের দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়।

সূত্র: এনডিটিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়