শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রাণভয়ে ভারতে গিয়ে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানের অভিযোগে এক বাংলাদেশি গায়কসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তাঁরা দেশে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।

পার্ক স্ট্রিট থানার কর্মকর্তারা নিয়মিত হোটেল তল্লাশির সময় বিদেশি বোর্ডারদের কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, ছয়জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। পরে কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আজম মোল্লা নামের একজন নিজেকে বাংলাদেশি গায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তিনি নিজের গিটার ছাড়তে চাননি এবং গান গাওয়ার অনুমতিও চেয়েছিলেন। অন্যদের নাম আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। সবার কাছ থেকেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। বাড়ি নোয়াখালী ও টাঙ্গাইল জেলায়। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন।

তদন্তে আরও জানা যায়, গত বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করলে তাঁরা আলাদাভাবে ভারতে যান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল ভিসা সংগ্রহ করেছিলেন। পরে কলকাতায় এসে একে অপরের সঙ্গে যোগাযোগ ও হোটেল পরিবর্তন করে অবস্থান করতে থাকেন। কয়েকজন স্থানীয়ভাবে কাজের খোঁজও করছিলেন। গায়ক আজম মোল্লা বিভিন্ন পরিচিত মহলে গান গেয়ে আয়ের চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।

চলতি বছরের জানুয়ারির মধ্যেই তাঁদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তবে দেশে না ফিরে তাঁরা কলকাতা থেকে অন্য দেশে গিয়ে কাজের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, দণ্ডভোগ শেষে নিয়ম অনুযায়ী তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) প্রক্রিয়া শুরু করা হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়