শিরোনাম
◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে বলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

জানা গেছে, ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

এর আগে মঙ্গলবারই মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইসহ কয়েকটি এশীয় দেশ একই ধরনের সিদ্ধান্ত জানিয়েছে।
 
এদিকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কর্তৃপক্ষও চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। 
  
তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র প্রকাশিত হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে ইসলামী মাসের সূচনালগ্নের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।
 
জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত চাঁদের চাকতির ওপরের অংশের ওপর ভিত্তি করে সূর্যাস্ত গণনা করেন। তবে, যেহেতু এই মাসে বিশ্বের বেশ কয়েকটি শহরে চাঁদ সূর্যের আগে অস্ত যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, তাই এই ধরনের ক্ষেত্রে গণনাগুলো চন্দ্র চাকতির নিচের অংশের ওপর ভিত্তি করে করা হয়, কারণ যেকোনো সম্ভাব্য অর্ধচন্দ্র তার নিচের প্রান্ত বরাবর দেখা যাবে। সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ