শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৩০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাজর থেত‌লে দেয়ার অ‌ভি‌যোগ, চো‌খের নি‌চে ও কপা‌লে আঘা‌তের চিহ্ন নিয়ে আদালতে হাজিরা দিলেন মাদুরোর স্ত্রী

আন্তর্জা‌তিক ডেস্ক : ভেনিজুয়েলার ফার্স্ট লেডি এবং মাদুরোর স্ত্রী সেলিয়া ফ্লোরেস, নিউ ইয়র্কের আদালতে হাজির হয়েছেন চোখের নিচে এবং কপালে আঘাতের চিহ্ন নিয়ে। তাঁর কপালে ব্যান্ডেজ ছিল।

আল-আলম নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর আইনজীবী বলেছেন, ৩ জানুয়ারী, ২০২৬ তারিখে মার্কিন আক্রমণের সময় ভেনেজুয়েলা থেকে যখন তাকে অপহরণ করা হয়েছিল, তখন তার মক্কেল "গুরুতর আঘাত" পেয়েছিলেন। তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল এবং গুরুতর রক্তক্ষরণ হয়েছিল।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অপহৃত মাদুরো এবং তার স্ত্রী সোমবার বিকেলে নিউ ইয়র্কের আদালতে প্রবেশ করেন। দুজনের বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি নির্দোষ, আমি একজন সম্মানিত মানুষ, আমিই দেশের প্রেসিডেন্ট।

Advertisement

তিনি জোর দিয়ে বলেন যে আদালতে হাজির হওয়ার আগে তিনি অভিযোগপত্রটি দেখেননি এবং তার অধিকার সম্পর্কে অবগত নন। তিনি বলেন: “এই প্রথমবার আমি অভিযোগপত্রটি দেখছি এবং তারা বিচারককে এটি আমাকে পড়ে শোনাতে দেয়নি এবং আমি নিজেই এটি পড়ে শোনাবো।

সিলিয়া ফ্লোরেসও আদালতের শুনানির সময় “মাদক” অভিযোগ অস্বীকার করেছেন।

নিকোলাস মাদুরো চারটি অভিযোগ অস্বীকার করেছেন, যার মধ্যে রয়েছে “মাদক সন্ত্রাসবাদ, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং একটি মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা। বিচারক মাদুরোকে ১৭ মার্চ শুনানির জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন।

সোমবার আদালতে শুনানির সময় মাদুরো এবং তার স্ত্রীর একজন আইনজীবী বলেন, “মাদুরোর স্ত্রীর পাঁজর ভেঙে গেছে কিংবা গুরুতরভাবে থেতলে গেছে। তার জরুরি চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

  • সর্বশেষ