শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ১ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত: বিশাল এই অর্থ আসলে কোথায় যাচ্ছে?

চীনের বৈদেশিক হিসাব সংক্রান্ত সাম্প্রতিক তথ্য একটি ধাঁধার সৃষ্টি করেছে। বছরের প্রথম ১১ মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ভেঙে এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেলেও, সরকারি বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রবৃদ্ধি তুলনা মূলকভাবে কম রয়েছে। এই বৈপরীত্য থেকেই মূল প্রশ্ন উঠেছে যে, এই উদ্বৃত্ত অর্থ কোথায় গেল?

বিশ্লেষকদের মতে, চীনের বাণিজ্য থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ বিদেশে ফিরে যাচ্ছে সম্পদ বিনিয়োগের মাধ্যমে, যার বেশির ভাগই পরিচালিত হচ্ছে বেসরকারি খাতের উদ্যোগে। এর ফলে শীর্ষ বাণিজ্য পরিসংখ্যানগুলোর তুলনায় চীনের বৈদেশিক হিসাব অনেক বেশি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে।

নিউইয়র্ক ইউনিভার্সিটি শাংহাইয়ের কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স মাস্টার্স প্রোগ্রামের ক্যাপস্টোন পরিচালক হান শেন লিন বলেন, এখন আর বাণিজ্য উদ্বৃত্ত মানেই যে সরকারি রিজার্ভ বাড়বে, তা নয়। তিনি জানান, এর একটি বড় অংশ কেন্দ্রীয় ব্যাংকের হাতে জমা না হয়ে বেসরকারি খাতের মাধ্যমে পুনর্ব্যবহৃত হচ্ছে। লিনের ভাষায়, চীনা প্রতিষ্ঠানগুলো এই আয় ব্যবহার করছে বিদেশি ঋণ পরিশোধ, বিদেশে সম্পদ গড়ে তোলা কিংবা আয় বিদেশেই রেখে দেওয়ার কাজে।

তিনি বলেন, ‘আমরা যা দেখছি, তা হলো রাষ্ট্রনির্ভর রিজার্ভ সঞ্চয় থেকে বাজারনির্ভর মূলধন বহির্প্রবাহে একটি রূপান্তর। অর্থ হারিয়ে যায়নি; এটি শুধুমাত্র পিপলস ব্যাংক অব চায়নার হিসাব খাতাটিতে অনুপস্থিত।’ সাম্প্রতিক বছরগুলোতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিদেশে উপস্থিতি বাড়ার সাথে সাথে বিশ্ব বাণিজ্যে দেশটির বেসরকারি খাতের ভূমিকাও বেড়েছে। দেশের ভেতরে মুনাফার হার কমে যাওয়া এবং উৎপাদন সক্ষমতা বাড়ার ফলে আরও বেশি প্রতিষ্ঠান বিশ্বজনীন নতুন বাজারের সন্ধানে এগোচ্ছে। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ