শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ মামলায় ‘নিঃশর্ত খালাস’ পেলেন ট্রাম্প

প.র্ন.স্টা.র স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত মুক্তি’ দণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন আদালত। 

মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না এবং সম্ভবত তাকে শর্তহীন মুক্তি দেবেন। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না। শুক্রবার (১০ জানুয়ারি) সেই রায় দিয়েছেন বিচারক।

নিউইয়র্কে এই দণ্ডের অর্থ হলো ট্রাম্প প..র্ন তারকাকে ঘুষ দেওয়ার যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি থাকবে। তবে তাকে কোনো ধরনের কারাদণ্ড বা জরিমানা করা হবে না। এ ছাড়া আদালতের দণ্ডাদেশের প্রতি তাকে সম্মান জানাতে হবে। 

ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেখানে তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০হাজার ডলার প্রদান করার তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন।

২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ ২০০৬ সালে তার সঙ্গে শা.রী.রি.ক স.ম্প.র্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি অন্যায়ের শিকার হয়েছেন।

 

  • সর্বশেষ