শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১০:১২ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা

২০২৪ সালের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারত ভ্রমণে গেছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্টে মাসে শীর্ষে ছিল বাংলাদেশিরা।

ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত আগস্ট মাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয় আগস্ট মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখান দেখা গেছে, আগস্টে ৯৯ হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় ৫৮ হাজার কম।

তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি (দুই লাখের বেশি) বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ৬ লাখ ৩৬ হাজার ২৭৭ জন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ৪.২% এবং করোনা-পূর্ববর্তী সময়, অর্থাৎ ২০১৯ সালের আগস্টের তুলনায় ২০.৫% কম।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকের সংখ্যা ৬১ লাখ ৯০,৭৬১। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৭% বেশি।

এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ (২০.৭৭%), যুক্তরাষ্ট্র (১৭.৪১%), যুক্তরাজ্য (১০.৮%), কানাডা (৪.৩৩%) ও অস্ট্রেলিয়া (৪.১৪%)।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পার বাংলাদেশ-ভারত সম্পর্কে নানা টানাপোড়েন চলছে। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। যার প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতের আগস্ট মাসের পরিসংখ্যানে। গত তিন মাসের পরিসংখ্যান প্রকাশিত হলে সেখানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা আর কমবে বলে সহজেই অনুমেয়।

 

  • সর্বশেষ